Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় ধৃত ৯ জনকে জামিন দিল আদালত

যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় ধৃত ৯ জনকে জামিন দিল আদালত

মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় ধৃত ৯ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বিধাননগর এসিজেএম আদালত। সোমবার আদালত এই নির্দেশ দিয়েছে।
মেসির সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যার জেরে পরে ইস্তফা দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেদিনের ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।
গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন আর্জেন্তিনার ফুটবল তারকা লিওনেল মেসি।
মেসিকে দেখতে না পেয়ে তুমুল অশান্তি শুরু হয় স্টেডিয়ামে। গ্যালারিতে ভাঙচুর, মাঠে চেয়ারের ভাঙা টুকরো, বোতল ছোড়া, ভিআইপি চেয়ারে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। তুমুল তাণ্ডব চলে ঐতিহ্যের যুবভারতীতে। সেই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এদিন প্রত্যেকেই জামিন পেলেন।

আরও পড়ুন: নীরব মোদীর গ্রেফতারি গট আপ গেম, ফের বিজেপিকে তীব্র আক্রমণ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal