ক্রমশ উর্দ্ধমুখী করোনা গ্রাফ। এই অবস্থায় চলছে বাংলায় বিধানসভা ভোট। কীভাবে হবে নির্বাচনী প্রচার? এই নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের দফতরে বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন: প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, কোভিড সংক্রমিত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে
বুধবারই কড়া নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট বলেছে, করোনা বিধি মেনে ভোট প্রচার করতে হবে। নির্বাচনী প্রচার সভা ও রোড শোতে যে পরিমাণ ভিড় হচ্ছে, তাতে লাগাম টানতে নির্দেশ দেয় হাইকোর্ট। প্রচারে কোনও দলই সঠিক গাইডলাইন মানছে না। জনসভাগুলিতে মাস্ক ছাড়া দেখা যাচ্ছে অনেককে। এই কারণেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।




