সুপ্রিম কোর্টে রাজীব মামলায় শুনানি ২ সপ্তাহ পিছিয়ে গেল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই। ২০২০ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা করে তদন্তকারী সংস্থা। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। কিন্তু শুনানি আরও দুই সপ্তাহ পিছিয়ে গেল।
আরও পড়ুন: রেল দুর্ঘটনায় ১০৩ জন বাংলার বাসিন্দার মৃত্যু; কটকে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় তদন্ত করতে সিট গঠন করে রাজ্য। সিটের প্রধান ছিলেন তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের অভিযোগ রাজীব কুমার সেই সংক্রান্ত তথ্য গোপন করছেন। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার।




