Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

মন ভাঙলো বাংলার কোটি কোটি প্রেমিক হৃদয়ের মন! অবশেষে ‘অপরাজিতা অপু’র সুস্মিতা ফাঁস করলেন মনের মানুষের নাম, তুমুল ভাইরাল ছবি

মন ভাঙলো বাংলার কোটি কোটি প্রেমিক হৃদয়ের মন! অবশেষে ‘অপরাজিতা অপু’র সুস্মিতা ফাঁস করলেন মনের মানুষের নাম, তুমুল ভাইরাল ছবি

বর্তমানে টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন সুস্মিতা দে। দর্শকমহলে তিনি অপু নামেই বহুল পরিচিত। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘অপরাজিতা অপু’। এখন এটিই একমাত্র ধারাবাহিক যেটি টিআরপির দৌড়ে এক নম্বরে থাকা ‘মিঠাই’কেও টেক্কা দিচ্ছে। সম্প্রতি এই ধারাবাহিকে অপুর চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বিপুল পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। হিন্দি টেলিভিশন জগতের কোন তারকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি! সে কথাই জানালেন অভিনেত্রী।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম থেকে তার ক্রাসের ছবি পোস্ট করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী। সেই হিন্দি টেলিভিশন তারকার প্রতি তার ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী। তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও দিলেন তিনি। এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই তার অনুসারীদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে।

তিনি আর কেউ নন তিনি হলেন গোটা সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন সুমেধ বাসুদেব মুদগালকার। তার প্রেমে পাগল তার একাধিক মহিলা ভক্তরা। মঙ্গলবার তার জন্মদিনে তার সমস্ত ভক্তের পাশাপাশি পর্দার অপুও তার প্রতি নিজের ভালবাসার কথা জানালেন সকলের সামনে।

আরও পড়ুন: ঋষিরাজ এর জন্মদিনের দিন সামনে এলো পিহু এবং তার আসল পরিচয়, দুজনে খুঁজে পেল দুজনের ছোটবেলার প্রেম, ভাইরাল ভিডিও

শ্রীকৃষ্ণের চরিত্রে দেখা মিলেছিল তার। শুধুমাত্র তাকে দেখার জন্যই তার অনুরাগীরা চোখ পেতে বসে থাকতেন টিভির পর্দায়। আজ সেই তারকারই জন্মদিন। টেলিভিশনের একাধিক তারকারও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ভাল নাচতেও পারেন। মঙ্গলবার টেলিভিশন তারকা সুমেধের জন্মদিনে সুস্মিতা দে-র এই পোস্ট নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment