Take a fresh look at your lifestyle.

কামদুনি মামলা মুলতুবি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে মুলতুবি হয়ে গেল কামদুনি মামলার শুনানি। কামদুনিকাণ্ডের মৃতার ভাই সুপ্রিম কোর্টে পৃথকভাবে এসএলপি করছিলেন। মঙ্গলবার সকাল থেকে সেই মামলার শুনানি শুরু হয়।

ওই মামলায় মামলাকারীর কাছে হলফনামা চেয়েছে আদালত। আর মামলার সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি বিআর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ।
কামদুনিকাণ্ডে দোষী সাব্যস্ত ছ’জনের মধ্যে চার জনকে মুক্তি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তথ্যপ্রমাণের অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জনকে বেকসুর খালাস করা হয়।

বাকি দু’জন সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার ভাই এবং পরিবারের লোকজন, প্রতিবাদীরা। সেই মামলারই শুনানি শুরু হয় মঙ্গলবার।

Comments are closed.