Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

শাহরুখ খানের সব ছবি কে হারিয়ে দিলো ‘দ্যা কাশ্মীর ফাইলস’, ২০০ কোটির ব্যবসা ছুলো, বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’, রমরমিয়ে চলছে ব্যবসা

শাহরুখ খানের সব ছবি কে হারিয়ে দিলো ‘দ্যা কাশ্মীর ফাইলস’, ২০০ কোটির ব্যবসা ছুলো, বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’, রমরমিয়ে চলছে ব্যবসা

বর্তমানে বক্স অফিসে একটাই ছবি সুপারহিট বিবেক অগ্নিহোত্রির দ্যা কাশ্মীর ফাইলস। দুসপ্তাহ পরেও এই ছবি হাউসফুল। এখনো পর্যন্ত এই ছবি ১৯০.১০ কোটি ব্যবসা করেছে। প্রতিদিনই এই ছবি ১০-২০ কোটি টাকা ব্যবসা করেছে। সিনেমা বিশেষজ্ঞদের ধারণা আগামী বৃহস্পতিবার এর মধ্যে বিবেক অগ্নিহোত্রির ছবি ২০০ কোটির ব্যবসা ছোঁবে।

অসংখ্য বিশেষজ্ঞদের মতে লম্বা দৌড়ে রয়েছে এই ছবি। ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ বুধবার সকালে টুইটে জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্য়েই বক্স ২০০ কোটি পার করবে এই ছবি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে ১৯.১৫ কোটির কালেকশন, শনিবারে ২৪.৮০ কোটি, রবিবারে ২৬.২০ কোটি এবং সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি ব্যবসা করেছে। এখনও পর্যন্ত দেশজুড়ে মোট ১৯০.১০ কোটির ব্যবসা করেছে এই ছবি।

ছবিতে বলিউডের বহু দক্ষ অভিনেতা অভিনেত্রী রা কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলো মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিতে মিঠুন চক্রবর্তী ও অনুপম খের এর চরিত্র বিশেষ প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন: বাবা হতে চলেছেন অপারশক্তি, স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করে নেট দুনিয়ায় সুখবর দিলেন বলি অভিনেতা

১৯৯০ সালের কাশ্মীর পন্ডিত দের উপর হওয়া অত্যাচার এর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। বলিউডের অভিনেতা অভিনেত্রী রা অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment