Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 June 2026

সব খান দের হারিয়ে দিলো ‘দ্য কাশ্মীর ফাইলস’! ‘একদিনে ‘কাশ্মীর ফাইলস’ আয় করলো ১৯ কোটি টাকা’! খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকবে এই সিনেমা, ১০০ কোটির ক্লাব থেকে আর কত দূরে ‘দ্য কাশ্মীর ফাইলস’?

সব খান দের হারিয়ে দিলো ‘দ্য কাশ্মীর ফাইলস’! ‘একদিনে ‘কাশ্মীর ফাইলস’ আয় করলো ১৯ কোটি টাকা’! খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকবে এই সিনেমা, ১০০ কোটির ক্লাব থেকে আর কত দূরে ‘দ্য কাশ্মীর ফাইলস’?

মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উন্মাদনা সৃষ্টি করতে সক্ষম হয়েছে ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। যদিও একদিকে নেটিজেনদের একটি বড় অংশ সিনেমাটির বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন তবে অন্যদিকে সিনেমাটির প্রশংসায় মেতেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে এবার ‘কাশ্মীর ফাইলস’ সিনেমার বক্স অফিস কালেকশন দেখে চোখ কপালে উঠতে বাধ্য হল নেটিজেনদের কারণ অত্যন্ত কম বাজেটে তৈরি এই সিনেমা খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে জানিয়েছেন ভারতীয় সিনেমা বিশেষজ্ঞরা। প্রসঙ্গত সীমিত বাজেটের কারণে মুক্তির আগে ভালোভাবে প্রচার করার সুযোগ পাননি এই সিনেমার নির্মাতারা। তা সত্ত্বেও বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সক্ষম হয়েছিল।

জনপ্রিয় বলিউড সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন অপ্রত্যাশিতভাবে দারুন ফলাফল করছে কাশ্মীর ফাইলস। এদিন তিনি জানালেন এক দিনে প্রায় কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

আরও পড়ুন: বাবা-মাকে নিয়ে ইঁটের বাড়িতে থাকতে চায় সে, তাই শাক বিক্রি করেই সংসারের হাল নিজের কাঁধে তুলেছে বাচ্চা ছেলে! তুমুল ভাইরাল ভিডিও

পাশাপাশি খুব শীঘ্রই ১০০ কোটি টাকা আয় করতে সক্ষম হবে সিনেমাটি এমনটাই মনে করছেন তিনি। প্রসঙ্গত দীর্ঘদিন পর এই সিনেমায় কাজ করতে দেখা গিয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বলিউডের একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বকে। পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে করমুক্ত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এই সিনেমাটিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment