Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

এপ্রিলেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে মেট্রো, ভাড়া ন্যুনতম ১০ টাকা

এপ্রিলেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে মেট্রো, ভাড়া ন্যুনতম ১০ টাকা

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু হতে চলেছে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, এপ্রিল মাসের মাঝামাঝি অর্থাৎ পয়লা বৈশাখ থেকেই চালু হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো।

আরও পড়ুন: তাপমাত্রার পারদ ২০-র ঘরে, বঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত?

সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালু হয়েছে দুবছর আগেই। কিন্তু যাত্রী সংখ্যা সেইভাবে হচ্ছিল না। তবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীসংখ্যা প্রচুর বাড়বে। কারণ ট্রেনের রুটে শিয়ালদহ পর্যন্ত এসে যাত্রীরা মেট্রো ধরে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে পারবেন। শিয়ালদা স্টেশন থেকে মেট্রো সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। এরপরে ভাড়া হবে ২০ টাকা। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal