২৩ এপ্রিল বাংলার প্রথম দফার ভোটের প্রার্থী সংখ্যা চূড়ান্ত হয়েছে। প্রথম দফায় ১৫২টি আসনে লড়ছেন মোট ১৪৭৮ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। পাশাপাশি জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে।
সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহার দক্ষিণ এবং ইটাহার আসনে ভোটে লড়ছেন সবচেয়ে বেশি প্রার্থী।
আরও পড়ুন: নিখোঁজের সন্ধান দেবে ‘খোয়া-পাওয়া’; নতুন অ্যাপ চালু করল রাজ্য পুলিশ




