Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

সারা দেশের পাশাপশি বাংলাতেও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা

সারা দেশের পাশাপশি বাংলাতেও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা

সারা দেশের সঙ্গে বাংলাতেও বাড়ছে কোভিড সংক্রমিতের সংখ্যা। এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হল। তবে গোটা দেশের তুলনায় বাংলায় সংক্রমণের সংখ্যা অনেক কম।

গত ২৪ ঘণ্টায় ৪০ জন সংক্রমিত হয়েছেন বাংলায়। মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪। সেই হিসেবে বাংলায় তিন দিনে ১৮% বৃদ্ধি হয়েছে করোনার। তবে সংক্রমণ বাড়লেও গত এক সপ্তাহে কেউ মারা যাননি কোভিডে।

 

আরও পড়ুন: ঠাকুরনগরে শাহের সভায় ঢুকতে বাধা বিশ্বজিতকে, মমতা-সাক্ষাতের জের? তুঙ্গে জল্পনা

পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ভার্চুয়াল বৈঠক করেন সব রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে। গোটা দেশের করোনা সংক্রমণ বিগত সাত মাসের রেকর্ড ভেঙেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, গত ১৬ সেপ্টেম্বেরের পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গণ্ডি টপকে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের সংখ্যা ৬,০৫০ জন। একদিনে ১৬% বৃদ্ধি দেখা যাচ্ছে দৈনিক সংক্রমণে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal