এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ যা নেটিজেনদের মন অতি অল্প সময়ের মধ্যেই জয় করে নিতে সক্ষম হয়েছে। ফলস্বরূপ টিআরপি তালিকাতেও ক্রমাগত শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি।ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়।
মাঝে মধ্যেই তাকে তার সহস্রাধিক ফ্যানের সঙ্গে নানান রকম মিউজিক রিল ভিডিও শেয়ার করে নিতে দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ভিডিও বানান ধারাবাহিকের ভিলেন অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকারের সঙ্গে। এবার তেমনই একটি মিউজিক ভিডিও পোস্ট করে ফ্যানেদের আপত্তির মুখে পড়তে হলো অভিনেত্রীকে।
এদিন গোলাপি ক্রপ টপ আর ফ্লোরাল প্রিন্টের গোলাপি ট্র্যাক প্যান্টে ‘কই শহরি বাবু দিল লহরি বাবু’ গানে জমিয়ে নাচতে দেখা যায় মিঠাই ওরফে সৌমিতৃষা এবং সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকারকে। এরপরই কেন সৌমিতৃষা ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃতের সঙ্গে ভিডিও বানাচ্ছেন না, সেই প্রশ্ন তুলে শোরগোল ফেলে দেন মিঠাই ধারাবাহিকের অনুগামীরা।
পাশাপাশি অভিনেতা ধ্রুব সরকারের সঙ্গে বর্তমানে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সৌমিতৃষা এমন জল্পনাও শোনা যেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে ইতিমধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে এই গুজব উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন তারা কেবলমাত্র ভালো বন্ধু। তবে অনুগামীদের আবদার রেখে ধারাবাহিকের ‘উচ্ছে বাবু’র সঙ্গে সৌমিতৃষা তার আগামী ভিডিও বানান কিনা এখন সেটাই দেখার।
View this post on Instagram
আরও পড়ুন: টিকলনা দ্বিতীয় বিয়েও! ডিভোর্স নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়!
View this post on Instagram




