শনিবার থেকে শুরু হল রাজ্যে এসআইআর এর শুনানির জন্য চিঠি পাঠানোর কাজ
২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল এসআইআর এর জন্য হিয়ারিংয়ের চিঠি পাঠানোর কাজ। আগামী ২৭ ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হতে পারে বলে রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে জানা গিয়েছে।
রাজ্যের প্রায় ৩২ লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। জানা গিয়েছে, ইংরেজি ভাষাতেই আপাতত হিয়ারিং-এর নোটিস পাঠানো হচ্ছে। আঞ্চলিক ভাষায় নোটিস যাতে পাঠানো যায়, সেই ব্যবস্থার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে সিইও দপ্তর।
হিয়ারিং-এর সময়ে মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সিইও দপ্তর।
জানা গিয়েছে, মোট সাড়ে ৩ হাজার মাইক্রো অবজ়ার্ভার থাকবেন। ব্যাঙ্ক, রেল, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। আগামী ২৪ ডিসেম্বর মাইক্রো অবজ়ার্ভারদের ট্রেনিং দেওয়া হবে।
১২ ডিসেম্বর মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দপ্তর।
Comments are closed.