১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম কেন্দ্রীয় সরকার সরিয়ে দেওয়ার পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
জাতির জনককে সম্মান জানাতে এবার নিজেদের কর্মশ্রী প্রকল্প গান্ধীজির নামে রাখবে রাজ্য সরকার। বৃহস্পতিবার শিল্পসভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন জাতির জনককে নিয়ে যা হয়েছে, তা লজ্জার। মুখ্যমন্ত্রীর তোপ, তোমরা যদি মহাত্মাকে সম্মান দিতে না পারো, আমরা দেব। এখানে কর্মশ্রী প্রকল্পে ৭০ থেকে ১০০ দিন কাজ দেব আমরা। সেটি মহাত্মার নামে হবে।
আরও পড়ুন: অনেকেই দলে আসছেন যাঁদের নিয়ে অভিযোগ আছে, দুশ্চিন্তার সুর দিলীপ ঘোষের গলায়




