কলকাতায় ফিরল শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মরশুমের শীতলতম দিন রবিবার। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৪ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় যা ০.৭ ডিগ্রি কম।
শনিবার শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। একই ছবি বিভিন্ন জেলায়ও, একদিকে উত্তুরে হাওয়ার প্রভাবে ঠান্ডা বাতাস। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে সকাল থেকে রোদ ওঠেনি। জেলায় জেলায় জাঁকিয়ে বসেছি শীত। দক্ষিণবঙ্গের মধ্যে এদিন শীতলতম ছিল শ্রীনিকেতন।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় এদিন সকাল থেকে কুয়াশা এবং আকাশ কিছুটা মেঘলা ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তুরে হাওয়ার পাশাপাশি বাংলাদেশের দিক থেকে পুবালি বাতাস প্রবাহিত হওয়ায় ঠান্ডা বেড়েছে।
আরও পড়ুন: জায়গায় জায়গায় আক্রান্ত বিজেপি, নীরব দর্শক পুলিশ! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দিলীপ ঘোষের




