পিছোচ্ছে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ঠিক ছিল ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি ছিল। তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্ক্রুটিনির জন্য ইআরওদের আরও এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। ১৪ তারিখের পরও চলবে রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া।
ফলে পুরো প্রক্রিয়া কিছুদিন পিছিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, মাইক্রো অবর্জাভাররা নন, ভোটার লিস্ট কিংবা এসআইআর সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন ইআরও।
এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার, আমন্ত্রণ জানানো হল রাজ্যপালকে
কার্যত তাতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। তবে নির্বাচন কমিশন নিজের প্রয়োজন মতো এইআরও ও ইআরও-দের পরিবর্তন করতে পারবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আদালতের তরফে বলা হয়, প্রয়োজনে যে কোনও বিষয়ে নির্দেশ আমরা দেব। কিন্তু এসআইআর




