যেকোনো ধারাবাহিক বা সিনেমাই হোক না কেন শুটিং বন্ধ মানে বেশ বড় বিপর্যয়। শুটিং হবে না অথচ খরচা হবে প্রচুর টাকা বিশেষত শুটিং যদি আউট ধরে চলে তো। তবে এর আগেও বহুবার চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে প্রোডাকশন হাউসের ঝামেলার কারণে বন্ধ হয়েছে বহু ধারাবাহিকের শুটিং। এবার হঠাৎই শোনা যাচ্ছে স্টার জলসা দুই জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া এবং ধুলোকনার শুটিং বন্ধ হতে চলেছে।
এই খবর সামনে আসতেই মাথায় হাত পড়েছে ধারাবাহিক অনুরাগীদের। কারণ চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোডাকশন হাউজ বা ধারাবাহিক দেখে দর্শকের কখনোই মনে হয়নি যে ধারাবাহিকের শুটিং বন্ধ করা হতে পারে বলে। যদিও এর আগেও ব্লুজ প্রোডাকশনে দুই ধারাবাহিকের শুটিং বন্ধ করা হয়েছিল। আবারও সেই একই চিন্তা গ্রাস করছে দর্শক মহলকে।
এর আগেও ব্লুজ প্রোডাকশনের দুই ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি এবং গাঁটছড়ার শুটিং বন্ধ রাখা হয়েছিল। তার কারণ হিসেবে জানা গিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রোডাকশন হাউজের কর্তৃপক্ষের সমস্যা। আবারো ধুলোকনা এবং গাঁটছড়ার সাথে এই একই রকম ঘটনা ঘটবে কিনা এ কথাই ভাবছেন দর্শকরা।
আরও পড়ুন: ফেসবুকে সৌমিত্রকে নিয়ে ভুয়ো তথ্য রটানোর অভিযোগে ক্ষিপ্ত মেয়ে পৌলোমী
আসলে স্টার জলসার দুই ধারাবাহিক গাঁটছড়া এবং ধুলোকনার বর্তমানে সুট হচ্ছে আউটডোরে। দুই ধারাবাহিকেই হানিমুন পর্ব দেখানোর কারণে শ্যুট করতে হচ্ছে সমুদ্র সৈকতে। কিন্তু উড়িষ্যাতে প্রবল বৃষ্টির কারণে কোনভাবেই শুট করা সম্ভব হয়ে উঠছে না। আর এরই ফলে দিনের পর দিন সুর ভালো থাকছে কিন্তু টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, দুই ধারাবাহিকের শুটিং।