Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

আইপ‍্যাক মামলায় বৃহস্পতিবার শুনানি সুপ্রিম কোর্টে

আইপ‍্যাক মামলায় বৃহস্পতিবার শুনানি সুপ্রিম কোর্টে

গত ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর দলের নথিপত্র ভোটের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি।
এরপর এই ঘটনা গড়ায় আদালতে। জানা গিয়েছে বৃহস্পতিবার আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি। বুধবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে সেই মামলা মুলতুবি রাখা হয়েছে।
এবার আইনি লড়াই সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার ইডির দায়ের করা মামলার শুনানি হবে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: নানুরে তৃণমূল বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল ৭৫টি ‘বিজেপি’ পরিবার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal