Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ষ্টার জলসার ‘গোধূলি আলাপ’ এ চিরাচরিত ত্রিকোণ প্রেম! কৌশিক সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘জগদম্বা’ রোশনি ভট্টাচার্য, এবার সিরিয়ালে আসতে চলেছে নতুন টুইস্ট

ষ্টার জলসার ‘গোধূলি আলাপ’ এ চিরাচরিত ত্রিকোণ প্রেম! কৌশিক সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘জগদম্বা’ রোশনি ভট্টাচার্য, এবার সিরিয়ালে আসতে চলেছে নতুন টুইস্ট

জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে একসময় নেটিজেনদের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। তার অভিনীত ‘জগদম্বা’ চরিত্রটির মেয়াদ ধারাবাহিকে ফুরিয়ে গেলেও দর্শকের মন থেকে অভিনেত্রী কিন্তু মুছে যাননি। বরং তার অভিনীত ‘জগদম্বা’ চরিত্রটিকে আজও ‘রানী রাসমণি’ ধারাবাহিকের অনুগামীরা মনে রেখেছেন।

তবে এবার জি বাংলা নয় বরং স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপে’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাকে। প্রসঙ্গত সম্প্রতি স্টার জলসার পর্দায় অসমবয়সী প্রেম নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকারকে এবার তাদের মধ্যেই ত্রিকোণ প্রেমের সম্পর্ক সৃষ্টি করতে চলেছেন রোশনি ভট্টাচার্য।

এ বিষয়টি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন অভিনেতা কৌশিক সেনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। তবে দর্শকরা এখনো ‘গোধূলি আলাপে’র রোহিনী নয় বরং ‘রানী রাসমণি’ ধারাবাহিকের ‘জগদম্বা’ হিসেবেই তাকে মনে রেখেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে নতুন ধারাবাহিকে তার চরিত্রে বিভিন্ন স্তর আছে বলে দাবি করতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন: ২০০ টাকা ছিল প্রথম রোজগার! বলিউড স্টার নেহা কক্করের একসময়ের পারিশ্রমিক ছিল ৫০০ টাকা, এখন ৩ মিনিটের গানের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন নেহা কক্কর

তাই দর্শকদের একাংশ মনে করছেন চিরাচরিত নেতিবাচক চরিত্রে নয় বরং অন্য কিছু হয়তো তারা দেখতে পাবেন ‘গোধূলি আলাপ’ এর মাধ্যমে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment