Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

ষ্টার জলসার সিরিয়ালে ফুলশয‍্যার দিন স্বামীর মাথায় দুধ ঢেলে দিলো ভিলেন! রেগে ভিলেনের মুখে গুড় দিয়ে রুটি ঠুঁসে দিল খুকুমণি, তুমুল ভাইরাল ভিডিও

ষ্টার জলসার সিরিয়ালে ফুলশয‍্যার দিন স্বামীর মাথায় দুধ ঢেলে দিলো ভিলেন! রেগে ভিলেনের মুখে গুড় দিয়ে রুটি ঠুঁসে দিল খুকুমণি, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘খুকুমনি হোম ডেলিভারি।’ উল্লেখ্য TRP তালিকাতেও বাংলা টপার মিঠাই ধারাবাহিকের কাছাকাছি পৌঁছে গিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে মানসিক ভারসাম্যহীন বিহান অর্থাৎ গল্পের নায়ক এর জন্য দিনরাত লড়াই করে চলেছে খুকুমণি। সম্প্রতি কয়েকদিন আগেই ঘটনাচক্রে খুকুমণির সিঁথিতে সিঁদুর দিয়ে খুকুমণি কে বিয়ে করেছে রাজপুত্তুর অর্থাৎ বিহান। তাই বিহানের পাশে দাঁড়িয়ে বিহানকে সবসময় রক্ষা করে চলেছে খুকুমণি। বিহানের পরিবারের সদস্যরাই বিহনের ক্ষতি চাইছে সর্বক্ষণ, যার জন্য খুকুমণি ঢাল হয়ে দাঁড়িয়েছে বিহানের সামনে।

ধারাবাহিকে খুকুমণি একটি অনাথ মেয়ে যে কিনা মামা মামির কাছে মানুষ হয়েছে ছোট থেকে এবং মামাবাড়িতে থেকেই নিজের হোম ডেলিভারির কাজ করে সে। শীত-গ্রীষ্ম-বর্ষা কখনোই তার ছুটি নেই সারা বছরই মানুষকে রেঁধে বেড়ে খাইয়ে রাখছে সে। এই ডেলিভারি কাজের সূত্রে আলাপ হয় তার বিহানের সঙ্গে। বিহানের সৎমা এবং সৎ ভাই মিলে দিনরাত অত্যাচার করে বিহানকে এবং খুকুমণি সেই অন্যায়ের প্রতিবাদ করে চলেছে শুরু থেকেই। তবে ধারাবাহিক এগোতে এগোতে মাঝপথে টুইস্ট আসে এবং খুকুমণির বিয়ে হয়ে যায় বিহানের সঙ্গে। তারপর থেকে বিধানকে সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় খুকুমণি।

সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও রিলিজ হয়েছে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বিহান নিজের ফুলশয্যা করতে চায়। কিন্তু তার সৎ ভাই তাকে বাধা দেয়। বিহানের মাথায় গরম দুধ ঢেলে দিয়ে বিহানকে শায়েস্তা করতে চায়। কিন্তু ঠিক সেই সময়ে বিহানের জন্য ঝোলাগুড় এবং রুটি নিয়ে হাজির হয় খুকুমণি। এই অন্যায় অত্যাচার দেখে খুকুমণি বিহান এর ভাইয়ের মুখে ঝোলা গুর এবং রুটি ঠুসে দেয়। সঙ্গে তার মারকাটারি সংলাপ, ‘গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, খুকুমণির রান্না চেটেপুটে খা!” তারপর নিজের স্বামীকে নিজেই ফুলশয্যা জন্য তৈরি করার দায়িত্ব নেই খুকুমণি।

আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের এক চিঠিতেই লোন পাস, এভাবেই মুম্বইয়ে প্রথম বাড়ি কেনেন অভিনেতা শ্রেয়স

প্রোমো দেখে একাংশ নেটিজেন সমালোচনায় ভরিয়ে দিয়েছে। আবার অনেকেই প্রতিবাদ করে উঠেছেন রোজ রোজ এত এত খাবার নষ্ট করা হচ্ছে, এই ধারাবাহিকের মাধ্যমে সমাজের কাছে একটি ভুল বার্তা প্রেরণ করা হচ্ছে বলে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment