মাঘ মাসের শেষ সপ্তাহে ফের কলকাতা ও রাজ্যে শীতের আমেজ। কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকার পর উত্তুরে হাওয়ার দাপটে ফের শনিবার থেকে পারদ পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসয়িসে। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম।
তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েকদিন। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা থাকবে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে।
আরও পড়ুন: ডিসেম্বরেই কি বকেয়া পুরভোট? চর্চা শুরু প্রশাসনিক মহলে




