সামনে আসছে নতুন ধারাবাহিক। ফলে শ্যুটিং ফ্লোরে ব্যস্ততা তুঙ্গে উঠেছে। সেই সঙ্গে নতুন বাড়ি সাজাতেও দিনের বেশ খানিকটা সময় চলে যাচ্ছে। আবার, দুর্গাপুজো উদ্বোধনকে ঘিরেও যেন সাজ সাজ রব। তবে, শত ব্যস্ততার মধ্যেও তার এবারের দুর্গাপুজো অন্যবারের তুলনায় বেশ খানিকটা আলাদা। কথা হচ্ছে, কৃষ্ণকলির শ্যামা ওরফে অভিনেত্রী তিয়াশা লেপচাকে। কারণ, সুবানের সঙ্গে বিচ্ছেদের পর এটাই তার প্রথম শারদোৎসব।
তবে, সুবানের সঙ্গে সম্পর্ক ত্যাগ হলেও অভিনেত্রী যে খুব একটা মুষড়ে পড়েছেন তেমনটাও নন। বরং এবারের পুজোটা এক্কেবারে জাঁকজমক সহকারে কাটানোর জন্যই রওনা দেবেন গোবরডাঙার বাড়ির উদ্দেশ্যে। পঞ্চমী পর্যন্ত কয়েকটা পুজো উদ্বোধনের পরেই সোজা বাড়ি গিয়ে সবার সঙ্গে চারটে দিন হইহই করবেন। তাঁর কথায়, ‘আমি আগাগোড়াই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। পুজোর সময় নিজের জায়গায় যাব না? পারিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে।’
এদিকে, সারাবছর ডায়েট চার্ট হলো করে খেলেও পুজোর ক’দিন চুটিয়ে খাওয়াদাওয়া করতে চান তিনি। উৎসবের মরশুমে প্লেটে বিরিয়ানি তার চাই-ই চাই। তবে, পুজোর সময় কীভাবে ভুরিভোজ সারবেন সেদিকে যেমন ভাবনাচিন্তা করছেন তেমনি সম্প্রতি নিজের একটি নতুন বাড়ি করেছেন আর সেটিকেই সাজাতে ব্যস্ত অভিনেত্রী।
আরও পড়ুন: মিঠাইয়ের টাইম স্লড পরিবর্তন, চ্যানেলের বড় সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের পরিচালক
অভিনয় করতে করতেই চলতি বছরে অভিনেত্রীর স্বামী অভিনেতা সুবান রয়ের সঙ্গে বিছেদ হয়ে যায়। তাই তাকে ছাড়া এই বছর প্রথম পুজো কাটাবেন অভিনেত্রী সেই নিয়েও তিনি বলেন,’একসঙ্গে আমরা ভালো ছিলাম না। ভালো থাকার জন্যই দু’জনে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ‘সব মিলিয়ে নিজের মতো করে ভালো আছেন পর্দার শ্যামা। চলতি বছরে সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হলেও উৎসবের দিনগুলিতে অতীত নিয়ে ভাবতে চান না তিনি।