Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

বিজয়ী হয়েও নেই শান্তি! ‘তুমি একদমই যোগ্য বিজয়ী নও’! ‘সুপার-সিঙ্গার’ বিজয়ী সুচিস্মিতাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ ক্ষুব্ধ দর্শকদের, ভাইরাল কমেন্ট

বিজয়ী হয়েও নেই শান্তি! ‘তুমি একদমই যোগ্য বিজয়ী নও’! ‘সুপার-সিঙ্গার’ বিজয়ী সুচিস্মিতাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ ক্ষুব্ধ দর্শকদের, ভাইরাল কমেন্ট

দীর্ঘদিন ধরে স্টার জলসায় সম্প্রসারিত হচ্ছিল জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’। অবশেষে দীর্ঘ ১০ ঘন্টার গ্র্যান্ড ফিনাল চলার পর বিজয়ী নির্ধারণ করেছেন বিচারকরা। প্রসঙ্গত এই শোতে বিচারকের আসনে ছিলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী কৌশিকী চক্রবর্তী থেকে শুরু করে বলিউড গায়ক কুমার শানু এবং সোনু নিগমের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।

দীর্ঘক্ষন প্রতিযোগিতা চলার পরে প্রতিযোগী সুচিস্মিতা চক্রবর্তীকেই বিজয়ী হিসেবে বেছে নেন তারা। তবে এ খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনরা জানতে পারার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের। কমেন্টের মাধ্যমে তারা জানিয়েছেন তারা মনে করেন সুচিস্মিতা যোগ্য বিজয়ী নন।

বরং অন্যান্য প্রতিযোগীদের নাম নিয়ে তাদেরকেই যোগ্য বলে অভিহিত করেন নেটদুনিয়ায় বাসিন্দারা। পাশাপাশি কৌশিকী চক্রবর্তী প্রথম থেকেই সুচিস্মিতাকে বেশি পছন্দ করতেন এমন অভিযোগ তুলে কৌশিকী চক্রবর্তী তাদের চোখে শ্রদ্ধার স্থান হারিয়েছেন একথাও বলতে দেখা যায় অনেককে।

আরও পড়ুন: বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার সাথে উদ্দাম নাচ পর্দার গুনগুন অভিনেত্রী তৃণা সাহার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

তবে নেটিজেনদের একটি বড় অংশ এদিন শুভেচ্ছা জানিয়েছেন সুচিস্মিতাকে, তার আগামী কাজের জন্য। পাশাপাশি এ ধরনের আক্রমণ সুচিস্মিতার গ্রহণীয় নয়, একথাও বলতে শোনা গিয়েছে তাদের। বরং অন্য প্রতিযোগীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুচিস্মিতাকেও ভবিষ্যতে আরও ভালো কাজ করার বার্তা দেখা গিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।

আরও পড়ুন: ‘রাহুল অভিনেত্রী কথা নন্দীর সাথে লাভমেকিং করতে চাইত’! অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের বিপরীতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য পরিচালক জয়দীপ রাউতের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment