Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

‘ওঁরা আমার তুরস্কের বিয়ের খরচ জোগায়নি, হোটেলের বিলও মেটায়নি, আমি সৎ’! এবার নিখিলের সাথে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান

‘ওঁরা আমার তুরস্কের বিয়ের খরচ জোগায়নি, হোটেলের বিলও মেটায়নি, আমি সৎ’! এবার নিখিলের সাথে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান

চলতি বছরের শুরু থেকে নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। তার বিবাহ বিচ্ছেদ, নতুন করে প্রেমে পড়া, ঈশানের মা হওয়া, যশ দাশগুপ্তের সঙ্গে নিজের সম্পর্ককে স্বীকৃতি দেওয়া সবটা নিয়েই ভীষণভাবে চর্চিত হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

২০১৯-এ তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিং সম্পন্ন হয় নিখিল জৈন ও নুসরাত জাহানের। ২০২০-র শেষের দিক থেকেই তাদের মধ্যে সমস্যা শুরু হতে থাকে। তারপর থেকেই তারা আলাদা থাকতেন। আর এই সুযোগ মিডিয়া হাতছাড়া করেনি। তুমুল চর্চা শুরু হয় অভিনেত্রীকে নিয়ে।

যা এখনো চলছে। চলতি বছরেই অভিনেত্রী তার সাথে নিখিল জৈনের বিয়েকে অবৈধ বলে ঘোষণা করেছেন। তার কথায়, তারা লিভ ইনে থাকতেন। তবে সম্প্রতি নিজের বিয়ে নিয়ে যা বললেন অভিনেত্রী তা শুনলে চোখ কপালে উঠবে সকলের।

আরও পড়ুন: গ্রামে গিয়ে ঠাকুমার সঙ্গে ইলিশ ভাপা ও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রাঁধলেন ষ্টার জলসার ‘খুকুমণি’, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

নাম না করেই বিয়ের প্রসঙ্গে নিখিল জৈনকে বিঁধলেন নুসরাত। তার কথায়, তার বিয়ের জন্য কেউ কোনো টাকা খরচ করেননি। কাউকেই তার কিছু বলার নেই। তিনি এও বলেন, তিনি জানেন তিনি নিজে সৎ। তিনি বলেন, কাউকে মিথ্যে বদনাম দেওয়া খুব সহজ কিন্তু তিনি সেই দলে পড়েন না। শুরু থেকেই তাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি নুসরাতের।

তবে তিনি সেই বিষয়ে পাত্তা দিতে নারাজ। তবে অভিনেত্রীর দাবি, তিনি তার দিক দিয়ে সবটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সকলকে। বর্তমানে নিজের কাজ নিয়ে এবং ছেলে ঈশানকে নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পাশে রয়েছেন যশ দাশগুপ্তও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment