Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

মাথা ভর্তি ঘন চুল উধাও! ‘নাড়ু গোপাল লাগছে’, রাজপুত্রের মিষ্টি ছবি দেখে আবেগে আপ্লুত নেটিজেনরা, কোলের এই ‘ছোট্ট রসগোল্লা’কে পারলেন চিনতে?

মাথা ভর্তি ঘন চুল উধাও! ‘নাড়ু গোপাল লাগছে’, রাজপুত্রের মিষ্টি ছবি দেখে আবেগে আপ্লুত নেটিজেনরা, কোলের এই ‘ছোট্ট রসগোল্লা’কে পারলেন চিনতে?

টলিপাড়ায় স্টার কিডদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো রাজ-শুভশ্রী ইউভান চক্রবর্তী। জন্মের সময় থেকেই ইউভানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো রাজ-শুভশ্রী। তারপর থেকেই ধীরে ধীরে সেলিব্রেটিতে পরিণত হয়েছে এই খুদে। বর্তমানে মা-বাবার থেকে ইউভানের জনপ্রিয়তা বেশি। সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার অসংখ্য ফ্যানপেজ। গতকালই ইউভান পা দিলো দেড় বছরে। তাই নিয়ম মেনে সে প্রথমবারের জন্য চুল কাটল ঐদিন।

এতদিন আমরা সকলেই ইউভানকে এক ঝাঁক কোঁকড়া চুলে দেখে এসেছি। আর তারই এক ঝাঁক চুল দেখে অনেকেই কমেন্ট করেছিলেন। অনেকে অনেক রকম কথা বলেছিলো গরমের মধ্যে বাচ্চার চুল কেটে দেওয়া উচিত এইসব। তবে শুভশ্রী এবং রাজ কেউই এই সমস্ত কমেন্টের উত্তর দেননি। বাঙ্গালীদের নিয়ম অনুযায়ী সন্তানের বয়স ১৮ মাস না হওয়া পর্যন্ত মাথার চুল কাটা যায় না।

১৮ মাস পরেই সন্তানের চুল কাটতে হয় আর সেই নিয়ম পালন করেছে রাজ-শুভশ্রীর তার সন্তানের প্রতি। গত ১২ ই মার্চ ইউভান তার জন্মের ১৮ মাস পার করেছে। আর আজ রবিবার সকালে ইউভান কে দেখা গেল ন্যাড়া মাথায়। ইউভানের নতুন রূপের এই ছবি রাজ এবং শুভশ্রী দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম একাউন্ট এ শেয়ার করেছেন। ইউভানকে আয়নার দিকে তাকিয়ে অবাক চোখে নিজেকে দেখতে দেখা গিয়েছে। আবার রাজ চক্রবর্তী শুভশ্রী এবং ইউভানকে নিয়ে একটি ছবিও আপলোড করেছেন।

আরও পড়ুন: হুইলচেয়ারে করেই সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয় খাবার, জীবনের এই কঠিন লড়াইয়ে Zomato বয়কে কুর্নিশ সকলের, ভাইরাল ভিডিও

রাজ-শুভশ্রী এবং ইউভানের বিভিন্ন ফ্যানপেজ থেকে ও তার এই নতুন ছবি পোস্ট করা হয়েছে। সকলেই মিষ্টি ইউভান কে কমেন্ট বক্সে অনেক ভালোবাসা জানিয়েছে। তবে নেটিজেনরা আরো বেশী খুশী হয়েছেন রাজ এবং শুভশ্রীর বাঙ্গালীদের এই নিয়ম পালনের ভক্তি দেখে। রাজ শুভশ্রী বরাবরই ঠাকুর ভক্ত তাই এই নিয়ম পালন করতে তাদের দেখা গিয়েছে এবং এতেই খুশি ভক্তরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment