Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

‘ভেতরের আসল হিরোটাকে বার করে আনতেই এই কঠিন লড়াই, তুমি সুপারস্টার হবেই’, আরিয়ানের হয়ে সরব হৃত্বিক, কঠিন সময়ে শাহরুখপুত্রের মনে সাহস যোগাতেই সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি ঋত্বিকের

‘ভেতরের আসল হিরোটাকে বার করে আনতেই এই কঠিন লড়াই, তুমি সুপারস্টার হবেই’, আরিয়ানের হয়ে সরব হৃত্বিক, কঠিন সময়ে শাহরুখপুত্রের মনে সাহস যোগাতেই সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি ঋত্বিকের

চলতি মাসের শুরুর দিকে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। এখনো জেল হেফাজতে রয়েছেন তিনি। তার জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে আদালতে। বলিউডের একাধিক তারকার নাম জড়িয়েছে এই কান্ডে। তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক প্রথম সারির পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা। তারমধ্যে অন্যতম হলেন হৃত্বিক রোশান। ৭ই অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আরিয়ানের একটি ছবি শেয়ার করে তাকে খোলা চিঠি লিখলেন অভিনেতা।

এই চিঠিতে আরিয়ানের উদ্দেশ্যে অভিনেতা লিখেছেন, “আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত জার্নি। খুবই অনিশ্চিত। জীবন তোমার কাছে বাঁকা বল ছুঁড়ে দেবে। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি কঠিন মানুষদের সবচেয়ে কঠিন বল দেন খেলার জন্য। তোমাকে বুঝতে হবে, সকলের মধ্যে তিনি তোমাকে বেছে নিয়েছেন সেই খেলায়। আমি জানি সেটার চাপই তুমি এখন অনুভব করছ। রাগ, বিভ্রান্তি, অসহায় মনে হচ্ছে নিজেকে। এগুলোই তোমার মধ্যে উপস্থিত হিরোকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সাবধান থেকো, এই সবই তোমার মধ্যে থাকা ভালটাকেও নষ্ট করে দিতে পারে। ভুল, ব্যর্থতা, জয়, সাফল্য… সবটাই এক, যদি না বুঝতে পারো কোনটা তোমার মধ্যে রাখবে, কোনটা তোমার থেকে বাদ দেবে। তোমাকে জানতে হবে, এসবই তোমাকে তৈরি হতে সাহায্য করবে।”

তিনি আরো বলেন, “তোমাকে আমি শিশু অবস্থা থেকে চিনি। তোমাকে একজন পুরুষ হিসেবেও আমি চিনি। অভিজ্ঞতা থেকে সবটাই তোমার অর্জিত। এগুলোই তোমার উপহার। বিশ্বাস করো আমায়। এই বিন্দুগুলোকে যখন জড়ো করবে, দেখবে সবটারই মানে তুমি বুঝতে পারছ। শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি। নিজেকে শান্ত রাখো। সব কিছু দেখতে থাকো। এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে আগামীর জন্য। একদিন তোমার জন্য সূর্য হাসবে। এরজন্য তোমাকে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ভিতরের আলোয় বিশ্বাস রাখো। এই আলো তোমার মধ্যে সবসময়ই আছে। ভালবাসি তোমায়।”

আরও পড়ুন: মিঠাই ধারাবাহিকের পিকনিকে তুমুল রোমান্স নিপা-রুদ্রর! বাচ্চা মেয়ে নিপার কথা শুনে শীতের মধ্যেও ঘামছে রুদ্র দা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

অভিনেতার এই পোস্টের রেস টেনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নাম উল্লেখ না করে বলেছিলেন, মাফিয়া পাপ্পু আরিয়ানের সমর্থনে এসে গেছেন। তিনি বলেন এই ঘটনার পর সে বুঝতে পারবে তার ভুলটা। এই ঘটনা থেকেই সে শিখবে এবং আরো বড় হবে। তিনি এও বলেন, কারুর কঠিন সময়ে তাকে নিয়ে সমালোচনা করা ঠিক নয় তবে আরিয়ান কোনো ভুল করেনি এটা বলাও অপরাধের। অভিনেতার লেখার প্রসঙ্গে অভিনেত্রীর এমন মন্তব্যে আলোরন ছড়িয়েছিল নেটদুনিয়ায়। তবে অভিনেত্রীর মন্তব্যের পাল্টা জবাব দেননি অভিনেতা। ঋত্বিক রোশানের আরিয়ানের উদ্দেশ্যে লেখা এই চিঠিটি নেটিজেনদের মধ্যে গোটা মাস ধরেই ঘুরে বেড়াচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment