Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

বাংলার সুপারস্টার দেবের নামে এবার চায়ের দোকান খাস কলকাতায়, প্রিয় টলি তারকার নামেই দেব ভক্ত খুলে ফেললেন চায়ের দোকান, অভিনব উদ্যোগ দেব ভক্তের

বাংলার সুপারস্টার দেবের নামে এবার চায়ের দোকান খাস কলকাতায়, প্রিয় টলি তারকার নামেই দেব ভক্ত খুলে ফেললেন চায়ের দোকান, অভিনব উদ্যোগ দেব ভক্তের

চায়ের দোকান মানেই জমজমাট আড্ডা। সেখানে আলোচনা করার মতো বিষয়ের অন্ত নেই। সম্প্রতি খাস কলকাতার বুকে খুজে পাওয়া গেল এক দেব ভক্তকে। যে নিজের প্রিয় তারকার নামে খুলে ফেলেছে আস্ত একটা চায়ের দোকান। দোকানের নাম, ‘দেব অ্যান্ড টি’।

প্রিয় তারকার নামে দোকান খোলার ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকজন নিজেদের প্রিয় তারকার নামে দোকান খুলেছেন। তার মধ্যে যাদবপুর ৮বি’র চা ও নচিকেতা বেশ জনপ্রিয় মানুষের মধ্যে। নিউ মার্কেট চত্বরে কিশোর কুমারের এক ভক্ত পানের দোকান খুলেছেন। শোনা যায় আজকের দিনে দাঁড়িয়েও, কিশোর কুমারের জন্মদিনে নানা ধরনের পান মানুষের মধ্যে বিলি করেন তিনি। সম্প্রতি উঠে এলো অর্ণব গুহর নাম। যিনি তার প্রিয় তারকা দেবের নামে খুলে ফেলেছেন চায়ের দোকান।

অর্ণবের চায়ের দোকানে পাওয়া যায় নানা ধরনের চা। দোকানের সামনে গেলেই দেখা যাবে উপরে বড় বড় করে লেখা আছে সেই সমস্ত নাম। অর্ণবের চায়ের দোকানে তন্দুর চা, কেশরী চা, মালাই চা, ইলাইচি চা ছাড়াও পাওয়া যায় আরো নানা ধরনের চা। বাইপাসের ধারেই রুবি অভিষিক্তার কাছাকাছি যেতে গিয়েই দেখতে পেয়ে যাবেন এই ছোট্ট চায়ের দোকানটি। এখন বেশ রমরমিয়েই চলছে অর্ণবের দোকান।

আরও পড়ুন: শাড়ি ছেড়ে এবার নতুন লুকে সামনে এসে সবাইকে চমকে দিলেন মিঠাই! ট্যাঙ্ক টপে ‘হট’ সৌমিতৃষা! পর্দার ‘মিঠাই’য়ের রিল ভিডিও তুমুল ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

আড্ডা আর চা দুই সমার্থক। চা ছাড়া বাঙালির আড্ডাটা ঠিক জমে না। বর্তমানে বাইপাসের ধারে অর্ণবের এই ছোট্ট চায়ের দোকানে জমেছে বর্তমানের প্রবীণ ও নবীনদের ভীড়। ভিন্ন ধরনের চায়ের স্বাদ নেওয়ার জন্য একবার ঘুরে আসাই যায় অর্ণবের চায়ের দোকান থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment