Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

এবারে রিল ভিডিওতে ধরা দিলেন সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী, অভিনেতা গৌরব রায় চৌধুরীর হাত ধরেই রিল ভিডিও জগতে পা রাখলেন প্রাক্তন ক্রিকেটার, তুমুল ভাইরাল ভিডিও

এবারে রিল ভিডিওতে ধরা দিলেন সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী, অভিনেতা গৌরব রায় চৌধুরীর হাত ধরেই রিল ভিডিও জগতে পা রাখলেন প্রাক্তন ক্রিকেটার, তুমুল ভাইরাল ভিডিও

আমাদের বাংলায় মহারাজ সৌরভ গাঙ্গুলী আমাদের কাছে ভারতীয় ক্রিকেটার হিসেবে যতটা পরিচিত ঠিক সমান ভাবেই আমাদের কাছে সবার প্রিয় দাদাগিরি দাদা হিসেবে পরিচিত তিনি। বিগত ৯ বছর ধরে দাদাগিরির সঞ্চালক এর ভূমিকা দক্ষ হাতে সামলাচ্ছেন তিনি। শনি এবং রবি ঘড়ির কাটায় ঠিক সাড়ে নটা বাজলে টিভির পর্দায় একরাশ প্রশ্ন নিয়ে হাজির হন সকলের প্রিয় মহারাজ।

দাদাগীরির মঞ্চে প্রতিটি এপিসোডে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই উপস্থিত থাকেন। সম্প্রতি দাদাগীরির মঞ্চে উপস্থিত হয়েছে নতুন ধারাবাহিক পিলু র পুরো পরিবার। আর ওই দিনই অভিনেতা গৌরব রায়চৌধুরি সঙ্গে ভিডিও বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের এই রূপ দেখে দর্শকরা সকলেই অবাক হয়েছেন। কারণ দাদাকে এর আগে কখনোই রিল ভিডিওর মাধ্যমে পায়নি দর্শকেরা, যার কারণে দাদাকে রিল ভিডিওতে দেখে বেশ অবাকই হয়েছেন সকলে।

এক সাক্ষাৎকারে গৌরব জানিয়েছেন যে দাদাগিরির মঞ্চে শুটিং এর আগের দিনই পুরুলিয়ার বেগুনকোদর গ্রাম থেকে ফিরেছে তারা। ওই দিন ছিল ওই স্টেশনে ধারাবাহিকের শুটিং। সেখানেই হাতে একটু চোট পায় তিনি এবং ফিরে এসেই দাদাগীরির মঞ্চে দাদার সঙ্গে মুখোমুখি হন। শুটিং এর একফাকে দাদার মেকআপ ভ্যানে পৌঁছে গিয়েছিল গৌরব এবং সেখানে দাদার সঙ্গে বেশ খানিকক্ষণ আড্ডা দেন তিনি। আড্ডার ফাঁকে দাদাকে অনুরোধ করে তার সঙ্গে দুটো রিল ভিডিও বানাতে এবং সৌরভ গাঙ্গুলী এক কথায় রাজি হয়ে যায় বর্তমানে সেই রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ‘এবার শেষ কর তোরা, আর নেওয়া যাচ্ছেনা’! যমুনা ঢাকির নতুন পর্ব দেখে তীব্র প্রতিক্রিয়া দর্শকদের! সিরিয়াল শেষ করার দাবি জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment