Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 July 2026

এবার “দাদাগিরি’র বিজয়ী হলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর! তার হাতে ট্রফি তুলে দিলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী, প্রতিভার জেরেই পরিবারের হাল ফেরাতে চান ‘কাঁচা বাদাম’-এর স্রষ্টা ভুবনবাবু

এবার “দাদাগিরি’র বিজয়ী হলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর! তার হাতে ট্রফি তুলে দিলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী, প্রতিভার জেরেই পরিবারের হাল ফেরাতে চান ‘কাঁচা বাদাম’-এর স্রষ্টা ভুবনবাবু

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’ যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। প্রসঙ্গত এই রিয়েলিটি শোতে সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদেরও উপস্থিত হতে দেখা যায়। এবার সেই তালিকায় যোগদান করলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

যিনি কিছুদিন আগে ‘কাঁচা বাদাম’ গানটি রচনা করে শোরগোল ফেলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র ভারত বর্ষ নয় বরং আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, সব জায়গাতেই চলছে তার গান নিয়ে চর্চা।

তবে শুধুমাত্র এদিন দাদাগিরিতে যোগদানই করেননি ভুবন বাবু। পাশাপাশি বিজয়ীর ট্রফি জয় লাভ করে চমকে দিয়েছেন সকলকে। এদিন তার হাতে দাদাগিরির ট্রফি তুলে দিতে দেখা গিয়েছে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকে। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন তিনি কলকাতার মহারাজের সঙ্গে।

আরও পড়ুন: স্বাধীন চলচ্চিত্রের মঞ্চ হিসাবে কলকাতায় আত্মপ্রকাশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কাউন্সিলের।

ভুবন বাবু এদিন জানিয়েছেন তার গান ভাইরাল হওয়ার পর সকলেই তার কাছে এখন গান শুনতে চায় বটে, তবে তার পাশাপাশি তার বাদাম বিক্রিও অনেকটাই বেড়ে গিয়েছে। বলাই বাহুল্য এদিন যখন তিনি সৌরভ গাঙ্গুলীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন, সে সময় হাততালিতে ফেটে পড়েছেন উপস্থিত দর্শকরা। প্রিয় বাদাম কাকুকে দাদাগিরি বিজয়ী হতে দেখে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়ার নেটিজেনরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment