Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, ভিজবে উত্তরবঙ্গও; আবহাওয়া নিয়ে আর যা জানাল হাওয়া অফিস 

দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, ভিজবে উত্তরবঙ্গও; আবহাওয়া নিয়ে আর যা জানাল হাওয়া অফিস 

স্বাধীনদিবসের দিন দফায় দফায় ভিজেছে দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও একই অবস্থা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

হাওয়া অফিস জানিয়েছে, মূলত উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদনীপুর এবং ঝাড়গ্রাম। কলকাতা সহ আশেপাশের জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চলতি সপ্তাহের পুরোটা জুড়েই এরকম পরিস্থিতি থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝরি বৃষ্টি হবে। আগামী কয়েক দিন আবহাওয়ার একই পরিস্থিতি থাকবে। 

আরও পড়ুন: রাত পোহালেই পঞ্চায়েত ভোট, আবহাওয়া কেমন থাকবে? যা জানাল হাওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal