Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

কাঁচা বাদাম গানে উদ্দাম নাচ ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী তিয়াসার, কৃষ্ণকলির পর এবারে নতুন রূপে জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী তিয়াসা, তুমুল ভাইরাল ভিডিও

কাঁচা বাদাম গানে উদ্দাম নাচ ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী তিয়াসার, কৃষ্ণকলির পর এবারে নতুন রূপে জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী তিয়াসা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী তিয়াসা রায়। সোশ্যাল মিডিয়াতেও দারুন একটিভ থাকেন অভিনেত্রী সম্প্রতি ট্রেন্ডিং সং কাচা বাদাম গানের সঙ্গে কোমর দোলানো অভিনেত্রী। ভিডিওটিতে তার পরনে ছিল নিয়ন সবুজ শাড়ী, আর গোলাপি-নীল ব্লাউজ, মাথা বাঁধা পনি টেইল, হালকা মেকআপ এ সকলের নজর কেড়েছেন তিনি।

মাঝেমধ্যে ইনস্টাগ্রামের রিল ভিডিও বানিয়ে দর্শকদের অবাক করে দেন তিয়াসা। এবারে কাচা বাদাম গানের রিমিক্স ভার্সনে রিল বানিয়ে সকলের নজর কেড়েছেন। অভিনেত্রী নিজের নাচের মাধ্যমে সকল পুরুষ ভক্তদের ঘুম কেড়েছেন। কদিন আগেও বিজলী বিজলী গানে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিলেন।

অন্যদিকে কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হয়ে যাবার পরে দর্শকেরা তিয়াসাকে দারুন মিস করছেন। আবার টেলিভিশনের পর্দায় তিয়াসা কে কবে দেখতে পাবেন সেই আশাতেই রয়েছেন তারা। সূত্রের খবরে জানা গেছে খুব শীঘ্রই জি বাংলার হাত ধরেই ফিরছেন অভিনেত্রী।

আরও পড়ুন: চোখে কালো সানগ্লাস, গলায় সোনার হার ‘যাদবপুরের ডন’ সায়নীর বাবা! ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে সায়নী ও তার বাবা একে অপরের পোল খুললেন, দেখুন সেই ভিডিও, সায়নীর বাবা সমর ঘোষের সোয়্যাগ দেখার মতো!

জানা গিয়েছে যে বাংলার জনপ্রিয় শো রান্নাঘরের হাত ধরে প্রবেশ করছেন তিয়াসা। রান্নাঘরের সঞ্চালক সুদীপা বন্দ্যোপাধ্যায় কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছেন। সুদীপার জায়গাতেই তিয়াসাকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলে জানা গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment