Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

ভবানীপুরে দুয়ারে অমিত শাহ, ঘরে ঘরে গিয়ে জনসংযোগ

ভবানীপুরে দুয়ারে অমিত শাহ, ঘরে ঘরে গিয়ে জনসংযোগ

সপ্তম দফায় ভোট ভবানীপুরে। বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের সমর্থনে ঘরে ঘরে জনসংযোগে নামলেন অমিত শাহ।

মিন্টো পার্কের হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে সাংবাদিক বৈঠক সেরে, প্রার্থী রুদ্রনীলকে সঙ্গে নিয়ে ভবানীপুরের ঘরে ঘরে গিয়ে প্রচার করেন অমিত শাহ। পরনে সাদা পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয়। সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে বিলি করেন বিজেপির প্রতিশ্রুতি পত্র।

এদিন ভবানীপুরে এক বর্ষীয়ান বিজেপি নেতার বাড়িতে দুপুরের খাওয়া সারেন অমিত শাহ, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, দীনেশ ত্রিবেদী প্রমুখরা। তারপর বাড়িতে বাড়িতে জনসংযোগ চলে।

আরও পড়ুন: WB Electon 2021 Live: সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, অভিযোগ TMC র বিরুদ্ধে

এদিন অমিত শাহের প্রচারে প্রচুর বিজেপি কর্মী, সমর্থকরা যোগ দেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গেই কথোপকথন সেরেছেন একেবারে আটপৌরে মেজাজে। অনেকে এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন।

প্রচার সেরে অমিত শাহের দাবি, ভবানীপুরে রুদ্রনীলের জয় নিশ্চিত। ২ মে বাংলায় আসছে বিজেপি সরকার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal