আজ বিজয়া দশমী। মায়ের শ্বশুরবাড়ি ফেরার পালা। মা দুর্গার মূর্তি বিসর্জন দিয়ে বিদায় জানানো হয়। কিন্তু নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিষেক ব্যানার্জির
গঙ্গা ঘাটগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরসভা।
রাখা হয়েছে ক্রেন। কলকাতার সব ঘাটগুলিতে ক্রেন রাখা থাকবে। প্রতিমা জলে পড়লেই ক্রেন দিয়ে তুলে নেওয়া হবে। কোভিড বিধি মেনে ঘাটগুলিতে বেশি লোক জড়ো হওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে পুরসভা।




