অষ্টমীর পর নবমীর রাতেও বৃষ্টির সম্ভবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সিনেপ্রেমীদের জন্য সুখবর, কলকাতা চলচ্চিত্র উৎসবের দিন জানাল রাজ্য
অষ্টমীর রাতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেল মুখী হয়েছিল সাধারণ মানুষ। এবার হাওয়া অফিসের সতর্কতা নবমীতে ও ভাসতে পারে কলকাতা। দুর্যোগ কিছুটা কমবে আগামী বুধবার অর্থাৎ দশমীর দিন থেকে। দশমীর দিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।




