Monday, 8 June 2026
Bengal

সকাল থেকে রোদের তেজ থাকলেও বেলা গড়াতেই বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

সকাল থেকে রোদের তেজ থাকলেও বেলা গড়াতেই বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

সকাল থেকে রোদের তেজ থাকলেও বেলা বাড়তেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি ও রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাংশ। এরপর সোমবারও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া জেলাতে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রাজস্থান থেকে বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এরফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।