Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

রিল লাইফের মত রিয়েল লাইফেও ভাই বোন আদ্রিত-ঐন্দ্রিলা, জমিয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব

রিল লাইফের মত রিয়েল লাইফেও ভাই বোন আদ্রিত-ঐন্দ্রিলা, জমিয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব

২০২১ সালের ৪ জানুয়ারি জি বাংলায় শুরু হয় মিঠাই সিরিয়ালটি। এই মিঠাই সিরিয়ালটির মূল চরিত্র মিঠাই এ পাঠ করছেন সমিতিষ্ণা কুন্ডু এবং সিডের চরিত্রে পাঠ করছেন আদ্রিত রায়। মিঠাই সিরিয়ালের প্রতিটি জুটিকেই পছন্দ করেন দর্শকরা। মিঠাই সিরিয়ালের অপর একটি সুন্দর চরিত্র হল নিপা। নিপা সিডের বোন এবার রাখি পূর্ণিমা উপলক্ষে সিড অর্থাৎ উচ্ছে বাবুর হাতে হাতে রাখি বাঁধলে নিপা অর্থাৎ ঐন্দ্রিলা।

গত বছর রাখি পূর্ণিমা উপলক্ষে ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে সিড গেয়েছিলেন ” গিলি গিলি আক্কা গড প্রমিস বেহেনা তুই চোখের তারা সবকা” আবার এসেছে সেই দিনটি রাখি পূর্ণিমা। এক সাক্ষাৎকারে আদৃত জানিয়েছেন যে ঐন্দ্রিলা তাকে ছোট বোনের মতোই আগলে রাখে। অপরদিকে ঐন্দ্রিলা জানিয়েছে দাদা আদৃতের কাছে তাকে কিছুই মুখ ফুটে চাইতে হয় না এমনিতেই সব পাওয়া যায়। হ্যাঁ রিল লাইফের বাইরে রিয়েল লাইফেও আদৃত এবং ঐন্দ্রিলার ভাই বোনের এমনই মিষ্টি মধুর সম্পর্ক গড়ে উঠেছে।

এবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ঐন্দ্রিলা এবং আদৃতের রাখি বন্ধনের ছবি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেদের ড্রেসিংরুমে চলছে রাখি বন্ধন উৎসব। সেখানে ঐন্দ্রিয়া রয়েছে নিপার বিবাহিত সাজে। হলুদ শাড়িতে সজ্জিত হয়েছে ঐন্দ্রিলা। অদ্রিতকে পড়িয়েছে, সূর্যমুখী একটি রাখি। সিডের হাতে ডার্ক চকলেট হয়তো ঐন্দ্রিলাই রাখির গিফট হিসেবে দিয়েছে। আর ঐন্দ্রিলা আদ্রিতের কাছ থেকে গিফট প্যাকেট পেয়েছে। ভাই বোন হাসিমুখে ছবি তুলেছে।

আরও পড়ুন: ‘রোগা হওয়ার জন্য এবার স্বামীর সঙ্গে দৌড়াতে বেরোলেন লক্ষ্মীকাকিমা’! ধারাবাহিকের নতুন পর্ব দেখে মুগ্ধ নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

কয়েকদিন পরেই মিঠাই সিরিয়ালে অনুষ্ঠিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। তবে রিল লাইফের থেকে রিয়েল লাইফে ঐন্দ্রিলা আদ্রিতের রাখি বন্ধনের ছবি দর্শকদের মুগ্ধ করেছে। একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে মিঠাই পরিবারে সম্প্রতি ভাঙ্গনের দৃশ্য আসতে চলেছে। তবে ঐন্দ্রিলা আদ্রিতের এই রাখি বন্ধনের ছবি মানুষকে শান্ত করেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment