Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
20 July 2026

কার্নিভ্যালে হাজির গোটা টলিউড; মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির একঝাঁক তারকা

কার্নিভ্যালে হাজির গোটা টলিউড; মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির একঝাঁক তারকা

রেড রোডে চলছে পুজো কার্নিভ্যাল। জেলা এবং কলকাতা মিলিয়ে প্রায় ১০০ টিরও বেশি পুজো তাতে অংশগ্রহন করেছে। কার্নিভ্যাল উপলক্ষ্যে কার্যত চাঁদের হাট বসেছে রেড রোডে। সমাজের বিশিষ্টজনেদের পাশাপাশি সেখানে দেশ বিদেশের বহু অতিথিও উপস্থিত। এবং প্রতিবারের মতো মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল কার্যত গোটা টালিগঞ্জ সিনে পাড়াকে। 

এদিন কার্নিভ্যাল উপলক্ষ্যে একঝাঁক তারকা রেড রোডে উপস্থিত ছিলেন। বড় পর্দার চেনা মুখেদের পাশাপাশি দেখা মিলল ছোট পর্দার তারকাদেরও।

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জুন মালিয়া, লাভলি মৈত্র থেকে শুরু করে শ্রীতমা ভট্টাচার্যদের দেখা গেল মঞ্চে। সেই সঙ্গে সিরিয়ালের জনপ্রিয় মুখদেরও দেখা গেল কার্নিভ্যালের মঞ্চে। 

আরও পড়ুন: উত্তরবঙ্গে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বিশেষজ্ঞ টিম পাঠানোর নির্দেশ মমতা ব্যানার্জির

প্রসঙ্গত, কার্নিভ্যাল দেখতে রেড রোডে বিরাট জনতার ভিড় হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত তো বটেই, জেলা থেকেও অসংখ্য মানুষ গিয়েছেন বর্ণাঢ্য এই অনুষ্ঠান দেখতে। পুজো শেষ হলেও কার্নিভ্যালের আবহে ফের একবার উৎসবের মেজাজে শহর কলকাতা। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal