Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

RRR, ‘দ্য কাশ্মীর ফাইলস’ কে হারিয়ে দিলো টলিউড সুপারস্টার দেবের Tonic! ১০০ দিন পেরিয়ে গেলেও এখন সিনেমা হলে রমরমিয়ে চলছে দেব অভিনীত টনিক, ‘টনিক’ খেয়ে যেন আশ মিটছেই না দর্শকের

RRR, ‘দ্য কাশ্মীর ফাইলস’ কে হারিয়ে দিলো টলিউড সুপারস্টার দেবের Tonic! ১০০ দিন পেরিয়ে গেলেও এখন সিনেমা হলে রমরমিয়ে চলছে দেব অভিনীত টনিক, ‘টনিক’ খেয়ে যেন আশ মিটছেই না দর্শকের

সিনেমা হলে বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গিয়েছে মুক্তি পেয়েছে দেব এবং পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত টনিক। এরপরে মুক্তি পেয়েছে জনপ্রিয় ছবি ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এবং ‘আরআরআর’ কিন্তু এই দুটো ছবির পরেও দর্শককে বক্সঅফিসে টেনে নিয়ে যাচ্ছে দেবের টনিক। টানা ১০০ দিন ধরে সিনেমা হলে চলেছে দেবের সিনেমা। বাংলা সিনেমার দুনিয়ায় এটি এক রেকর্ড বটে। আর এই আনন্দ এর খবর সেলিব্রেট করতে শনিবার ছবির সমস্ত কলাকুশলী এবং পরিচালক প্রযোজক প্রত্যেকে পৌঁছেছিল সাউথ সিটি মলে।

এখনো পর্যন্ত টনিক সাউথ সিটি মল, ডায়মন্ড প্লাজা এবং নন্দনে রমরমিয়ে চলছে দেব এবং পরান বন্দ্যোপাধ্যায় ছবি। দেব এবং পরান বন্দ্যোপাধ্যায় এর জুটি দারুণ প্রশংসিত হয়েছে দর্শকের মাঝে। এমনকি ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার এর টিআরপি ছিল হাই। টিভি এবং ওটিতে প্লাটফর্মে মুক্তি দেওয়ার পরেও যেভাবে হলে এসে দর্শকেরা টনিক দেখছেন তাতে বেশ খুশি হয়েছেন পরিচালক অভিজিৎ সেন। ছবির নাম টনিক যেন সত্যিই দর্শকের মাঝে প্রভাব ফেলেছে টনিকের মতো।

সম্প্রতি আবারও কয়েক দিনের মধ্যেই বক্সঅফিসে মুক্তি পেতে চলেছে দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত কিশমিশ। ইতিমধ্যে ছবির নতুন গান রিলিজ হয়ে গিয়েছে। বাস্তব জীবনের জুটিকে এবার পর্দায় দেখা যাবে জানিয়ে বেজায় আগ্রহী হয়ে রয়েছেন দর্শকেরা।

আরও পড়ুন: বিরাট ঝগড়ার মধ্যেও একে ওপরের কাছাকাছি আসছে খড়ি ও ঋদ্ধিমান, ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নতুন টুইস্ট, তুমুল ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

জানা গেছে এই ছবিতে দেব কে দেখতে দেখা যাবে তিনটি ভূমিকায়। প্রথমটি অবশ্যই কমিক আর্টিস্ট কৃশানু ভূমিকায়। রুক্মিণী কে দেখা যাবে রোহিনীর ভূমিকায়। এই ছবিতে তিনটি সময়ের গল্প তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়। আর ছবিতে দেব এবং রুক্মিণীর পাশাপাশি দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তীদের নতুন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী দের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment