বর্তমানে ধারাবাহিকগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। ধারাবাহিক শুরুর সপ্তাহ থেকেই বর্তমান সপ্তাহ পর্যন্ত টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক। মিঠাই কে হারিয়ে ইতিমধ্যে সেই জায়গা দখল করে নিয়েছে গাঁটছড়া। সোলাঙ্কি এবং গৌরবের অনস্ক্রিন জুটি দর্শকের দারুন মন কেরেছে। খড়ি এবং ঋদ্ধিমান এর মধ্যে এখনও মিল না হলেও তাদের ধীরে ধীরে কাছে আসা, খুনসুটি সবকিছুই দর্শকদের মন জয় করেছে। যদিও প্রথমদিকে এই ধারাবাহিকের গল্প নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল কিন্তু বর্তমানে এই ধারাবাহিক হলো দশকের অন্যতম প্রিয় ধারাবাহিক।
ধারাবাহিকে শুরুতেই দেখানো হয় শহরের সব থেকে বড় হিরে ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহ রায় সঙ্গে এক মধ্যবিত্ত দশকর্মা ভান্ডার এর মেয়ের আলাপ হয় এবং সেখান থেকেই নানান ঘটনাচক্রে তাদের বিয়ে হয়ে যায়। কারণ বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গিয়েছিল খড়ি র দিদি দ্যুতি। যার কারণে বাধ্য হয়ে বিয়ের মন্ডপের সঙ্গে বসতে হয় খড়ি কে।
সম্প্রতি কয়েকদিন আগেই গেল শিবরাত্রি স্পেশাল পর্ব আর সেই পরবর্তী দেখানো হয়েছে খড়ি নিজের দিদি এবং ঋদ্ধির ভাই রাহুলের আসল মুখোশ টা টেনে খুলে দেয়। কিন্তু ভাইয়ের ভালোবাসা অন্ধ হয়ে ঋদ্ধিমান কিছুই বিশ্বাস করতে চায় না যার ফলে আবারও খড়ি ভুল প্রমাণিত হয় ঋদ্ধিমান এর কাছে। কিন্তু খড়ি কে আরও একবার সুযোগ দেয় ঋদ্ধিমান।
আরও পড়ুন: এ যেন চাঁদের হাট, গৌরব দেবলীনার গ্র্যান্ড রিসিপশনে উপস্থিত ছিলেন একঝাক টলি তারকা
কিন্তু এইসব এর মাঝেও খড়ি এবং ঋদ্ধিমান একে অপরের কাছাকাছি আসছে। নানান ঘটনার মাধ্যমে তারা দুজন দুজনের সাথে জড়িয়ে পড়ছে। এমনকি খড়ি র কপাল কেটে গেলে ঋদ্ধিমান যত্নসহকারে সেখানে মলম লাগিয়ে দিচ্ছে।
View this post on Instagram
আরও পড়ুন: প্রয়াত হল বিশ্বের একমাত্র নিরামিষাসী কুমির, মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭০, ভাইরাল ছবি