৪ হাজার কোটি টাকার ক্যালিফোর্নিয়াম নয়, মিলেছে সাধারণ পাথর! জানাল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার

পরমাণু বোমা তৈরির সামগ্রী নয়, সাধারণ পাথর। গত বুধবার কলকাতা বিমানবন্দর থেকে কয়েকটি পাথর উদ্ধার করে সিআইডি। সিআইডির জিজ্ঞাসাবাদে ধৃতরা বলেন পাথরগুলি তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। পরমাণু বোমা তৈরির উপকরণ হিসেবে এগুলি ব্যবহৃত হয়। সিআইডি আসল তথ্য জানতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠায় পাথরগুলি। প্রাথমিক গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছেন পাথরগুলি ক্যালিফোর্নিয়াম নয়। গত বুধবার আগাম খবরের ভিত্তিতে … Read more

 কলকাতা বিমানবন্দর চত্বরে উদ্ধার তেজস্ক্রিয় পাথর, দাম ৪,২৫৮ কোটি টাকা!

বহু মূল্য কোনও পাথর কলকাতা থেকে পাচার হতে চলেছে। আগাম খবরের ভিত্তিতেই ওঁৎ পেতেছিলেন সিআইডি অফিসাররা। বিমান বন্দরে ঢোকার মুখেই দু’জন যুবককে আটক করে সিআইডি। তাঁদের কাছ থেকে ধূসর রংয়ের চারটি উজ্জ্বল পাথর বাজেয়াপ্ত করেন সিআইডি অফিসাররা। অফিসাররা জানান, পাথরগুলি অন্ধকারেও ঝলমল করছে। ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পাথরগুলির নাম ও দাম শুনে রীতিমত চোখ কপালে ওঠে … Read more