Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

ক্যান্সার যুদ্ধ শেষের পথে! সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টের মাধ্যমে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ক্যান্সার-জয়ের সুখবর দিলেন প্রেমিক সব্যসাচী, আপাতত সুস্থ ঐন্দ্রিলা শর্মা

ক্যান্সার যুদ্ধ শেষের পথে! সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টের মাধ্যমে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ক্যান্সার-জয়ের সুখবর দিলেন প্রেমিক সব্যসাচী, আপাতত সুস্থ ঐন্দ্রিলা শর্মা

সোশ্যাল মিডিয়ার দৌলতে টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মারণরোগে আক্রান্ত হওয়ার খবর সকলেই জানতেন। একইসঙ্গে সেই সোশ্যাল মিডিয়ার দৌলতেই নেটিজেনরা দেখেছেন কিভাবে টলিউড অভিনেতা ‘বামাক্ষ্যাপা’ খ্যাত সব্যসাচী চৌধুরী প্রেমিক ঐন্দ্রিলার এই দীর্ঘ লড়াইয়ে ছায়ার মত সব সময় তার সঙ্গী হয়েছিলেন।

মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লেখার পাশাপাশি অনুগামীদের সব্যসাচী জানাতেন ঐন্দ্রিলার শরীরের হাল-হকিকত। তবে এবার এক দীর্ঘ পোষ্টের মাধ্যমে অভিনেতা জানালেন ঐন্দ্রিলাকে লেখা এটাই তার শেষ চিঠি। কারণ ডাক্তাররা জানিয়েছেন ঐন্দ্রিলা ক্যান্সার থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন।

এদিন তার দীর্ঘ পোষ্টের মাধ্যমে অভিনেতা জানিয়েছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মাও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় সকলে হার স্বীকার করে নিলেও ঐন্দ্রিলার বাবা হাল ছাড়েননি। যে কারণে আজ অভিনেত্রীর মা সম্পূর্ণ সুস্থ।পাশাপাশি ঐন্দ্রিলার ব্যাপারে সব্যসাচী জানিয়েছেন চলতি মাসের শেষ পর্যন্ত তাঁর কেমোথেরাপি চললেও ডাক্তাররা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আশার খবর যে বর্তমানে অভিনেত্রীর শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ক্যান্সার আক্রান্ত কোষ।

আরও পড়ুন: TRP নিচে নামতেই ইতি শ্রীময়ীর! রোহিত সেনের মৃত্যুতেই শেষ হতে চলেছে ‘শ্রীময়ী’ ধারাবাহিক, চিন্তায় ভক্তকূল, টিআরপি তালিকায় নিম্নমুখী হয়েছে রেটিং

বলাই বাহুল্য অভিনেতার এই পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্স এর মাধ্যমে সকলেই অভিনেত্রীর দীর্ঘ জীবন কামনা করেছেন।পাশাপাশি ঐন্দ্রিলার টলিউডে ফিরে আসা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই জানিয়েছেন নেটিজেনরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial