Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল

শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল বন্ধ থাকব। শনিবার রাত ১০ টা ২০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ২০ মিনিট অবধি বন্ধ থাকবে ট্রেন চলাচল। শিয়ালদহ স্টেশনের রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য বন্ধ রাখা হবে ট্রেন চলাচল।

শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল করা হচ্ছে। রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের ২ জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। শিয়ালদহ থেকে দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। যাত্রীদের হয়রানির জন্য রেলের পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

শিয়ালদহমুখী পদাতিক এক্সপ্রেস ও আজমের এক্সপ্রেস  শনিবার স্টেশনে আসবে। এই দুটি ট্রেন শনিবার কলকাতা টার্মিনাল থেকেই ছাড়বে।

আরও পড়ুন: নববর্ষে শহরের বস্তি এলাকায় জ্বলবে সৌর আলো, উদ্যোগ কলকাতা পুরসভার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal