তৃণমূলে ফের তারকা যোগ। এবার মমতা ব্যানার্জির দলে যোগ দিলেন নব দম্পতি তৃণা ও নীল। ক’দিন আগেই তাঁদের বিয়েতে গিয়ে আশীর্বাদ করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চ্যাটার্জির হাত থেকে ঘাসফুল পতাকা তুলে নেবেন তাঁরা।
জানা গিয়েছে, শুধু তৃণা, নীলই নয় একইসঙ্গে তৃণমূলে যোগ দিতে চলেছেন আরও একজন শিল্পী। সূত্রের খবর তিনি টালিগঞ্জের একজন নামী প্রডিউসার।
সবমিলিয়ে একুশের ভোটের আগে তারকা যোগে পিছিয়ে নেই যুযুধান কোনও পক্ষই।

