Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

সোশ্যাল মিডিয়ায় নিজের রূপের আগুন ছড়াচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা…তাঁর লাস্যময়ী দেহভঙ্গিমায় তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া!

সোশ্যাল মিডিয়ায় নিজের রূপের আগুন ছড়াচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা…তাঁর লাস্যময়ী দেহভঙ্গিমায় তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া!

তৃণা সাহা বর্তমানে বিনোদন জগতের অন্যতম পরিচিত একটি মুখ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “খরকুটো”। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তৃণা। গুনগুনের চরিত্রে যেন আলাদা একটি প্রাণশক্তি ভরে দিয়েছিলেন অভিনেত্রী। যদিও এখনো তিনি গুনগুন নামেই সাধারন মানুষের কাছে সমাদৃত। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে হয়ে উঠেছেন দর্শকের পছন্দের অভিনেত্রী। যেমন নিজের কাজের ক্ষেত্রে সুপর একটিভ তিনি তেমনি সোশ্যাল মিডিয়াতেও একটিভ এই অভিনেত্রী। বেশ বিশাল পরিমাণ ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর সোস্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে। আর সেখানেই মাঝে মাঝে তিনি নানা রূপে মেলে ধরেন নিজেকে।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের কিছু ফটো শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীর পরনে রয়েছে একটি কালো রঙের স্লিভলেস ক্রপটপ আর লং স্কার্ট। সেই কালো রঙের জামার উপর রয়েছে চুমকি দিয়ে কাজ করা। সেই পোশাকে একেবারে মোহময়ী দেখাচ্ছে অভিনেত্রীকে। বর্তমান ট্রেন্ড মেনে খুবই অল্প মেকাপে আকর্ষণীয় হয়ে উঠেছেন অভিনেত্রী। আর তাঁর লাস্যময়ী দেহ ভঙ্গিমা যেন মানুষের চোখকে আকর্ষণ করছে তাঁর দিকে। আমরা বরাবরই অভিনেত্রীর ফ্যাশান সিন্স, স্টাইলিং, মেকাপের যথেষ্ট প্রশংসা করেছি। এবার শুধু অত্যাশ্চর্য স্টাইলিং বা ফটোশুট নয় তিনি এই ফটো শেয়ার করে দিয়েছেন একটি মজার ক্যাপশনও। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “আমি যখন রয়েছি তখন কেন তোমাকে তাড়া করব?” অভিনেত্রীর প্রতি তার অনুরাগীদের ভালোবাসা বিপুল অংশেই ধরা পড়েছে এই ফটোর কমেন্ট সেকশনে।

প্রসঙ্গত অভিনেত্রীর সাফল্য যেন দিন দিন বেড়েই চলেছে। ছোট পর্দার হাত ধরে অভিনয় জগতে পদার্পণের পর করেছেন বড় বড় মেগা ধারাবাহিকে কাজ। খড়কুটো ধারাবাহিক শেষ হওয়ার পর কাজ করছে নাকি রিয়েলিটি শো এর মেন্টর হিসেবেও। আবার শুধু ছোট পর্দায় থেমে থাকেননি এগিয়েছেন বড় পর্দাতেও। বর্তমানে টলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক অরিন্দম শীল এবং সৃজিত মুখোপাধ্যায়ের কাছ থেকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই অরিন্দম শীলের রিসকা বনের বেবি সিনেমাতে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। এছাড়াও করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লাহো গৌরাঙ্গের নাম রে’ তেও কাজ করেছেন তৃনা। শুধু সিনেমা নয়, পাড়ি দিয়েছেন ওয়েব সিরিজের প্ল্যাটফর্ম গুলিতেও। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন অঞ্জন দত্ত পরিচালিত “মার্ডার বাই দ্যা সি” তে।

আরও পড়ুন: মিঠাইয়ের টাইম স্লড পরিবর্তন, চ্যানেলের বড় সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের পরিচালক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল