Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে একগুচ্ছ অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে একগুচ্ছ অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস

রাজ্যে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে বলে অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। তৃণমূলের অভিযোগ একের পর এক সাধারণ নাগরিক ও বিএলও র মৃত্যু হয়েছে।
শুক্রবার সেই সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনের সামনে তুলে ধরল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। কমিশনের তরফেও প্রায় এক ঘণ্টা ধরে ব্যাখ্যা দেওয়া হয়। কমিশনের অফিস থেকে বেরিয়ে তৃণমূলের দাবি, একটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।
রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান বলেন, আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে কোন‌ও প্রস্তুতি ছাড়াই ময়দানে নেমেছে, আমরা তার বিরোধিতা করছি। বিজেপির সুবিধা করতে গিয়ে কমিশনের এই হঠকারিতা আমরা মেনে নেব না।

আরও পড়ুন: ক্যান্সার চিকিৎসায় উদ্যোগ নিচ্ছে রাজ্য; রোগীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ পোর্টাল 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal