Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 July 2026

রাজ‍্যে ২২৬ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, দাবি মমতা ব্যানার্জির

রাজ‍্যে ২২৬ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, দাবি মমতা ব্যানার্জির

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের পর বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত সমীক্ষার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যেই এটা করা হচ্ছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তৃণমূলের প্রত্যেক প্রার্থীকে স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় মমতা বলেন, মানুষের অধিকার কেড়ে নিতে পারেনি, তাই শেষ খেলাটা খেলেছে মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে। যাতে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে, আসল সত্যিটা বের হলে।
বেশ কিছু এক্সিট পোলে দেখানো হয়েছে এ বার সরকার বদল হতে চলেছে রাজ্যে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ২২৬ আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: এতদিন সহযোগিতা করে এসেছি, ভবিষ্যতে যতবার ডাকবে, আসব;  ঘন্টা খানেকের মধ্যেই সিজিও থেকে বেরিয়ে বললেন অভিষেক 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal