রবিবার রাজ্যে ভোট ঘোষনার পর সোমবারই রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার মধ্যরাতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয়। সোমবার রাজপথে নেমে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গ্যাস সিলিন্ডারের সঙ্কট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করেন মুখ্যমন্ত্রী। মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মাথায় গ্যাস সিলিন্ডারের প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় অনেককে।
মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে পৌঁছে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গ্যাসের সার্ভার বন্ধ রেখে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন যতই অফিসারদের সরাক, আগের থেকেও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস।
আগের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal