রবিবার ভোট ঘোষণা হয়েছিল। সোমবার রাজ্যের বহু আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি এবং বামেরা। মঙ্গলবার তৃণমূলের পুরো তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরে লড়বেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু আসনে প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট হবে রাজ্যে। ৪ মে ফল ঘোষণা।
প্রার্থী তালিকা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন রাজ্যে ক্ষমতার অপব্যবহার করছে। বাংলার মানুষ এর জবাব দেবেন। আগেরবারের থেকেও বেশি আসনে জিতে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস।
প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



