Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

বয়ফ্রেন্ডের কাঁধে চেপে গায়িকা ইমন চক্রবর্তীর শো দেখলেন দুই যুবতী! ভিডিও তুমুল ভাইরাল নেটিজেনদের মধ্যে, ভাইরাল ভিডিও

বয়ফ্রেন্ডের কাঁধে চেপে গায়িকা ইমন চক্রবর্তীর শো দেখলেন দুই যুবতী! ভিডিও তুমুল ভাইরাল নেটিজেনদের মধ্যে, ভাইরাল ভিডিও

প্রিয় তারকাদের দেখার জন্য মাঝেমধ্যেই নানান রকম আজব কান্ড কারখানা করতে দেখা যায় নেটিজেনদের। তবে এবার মেদিনীপুর কলেজে গান গাইতে গিয়ে এমনই ঘটনার সাক্ষী হয়ে রইলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তার সঙ্গে অবশ্য গোটা নেটদুনিয়া দেখতে পেয়েছে সেই তুমুল ভাইরাল ভিডিও। প্রসঙ্গত সম্প্রতি মেদিনীপুর কলেজে গান গাইতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী।

তার গান শোনার জন্য ভিড় জমানো মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি গায়িকা জানিয়েছেন স্টেজের সামনে লাগানো ব্যারিকেড ভেঙে গিয়েছিল মানুষের চাপে। এর মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ছবি যেখানে দেখা গেল দর্শকদের ভিড়ে গায়িকাকে দেখতে পাচ্ছিলেন না দুই যুবতী। শেষ পর্যন্ত ইমন চক্রবর্তীকে আরো ভালোভাবে দেখার জন্য পাশে দাঁড়ানো দুই যুবকের কাঁধে উঠে পড়তে দেখা যায় তাদের।

বাকি সময়টা ঘাড়ে চেপেই ইমনের অনুষ্ঠান দেখেন তারা। বলাই বাহুল্য এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেছে। নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। তবে গায়িকা ইমন চক্রবর্তী জানিয়েছেন গান গাইতে গিয়ে মানুষের থেকে যে পরিমান ভালোবাসা তিনি পেয়েছেন তাতে তিনি আপ্লুত। তবে সাধারণ মানুষ মনে করছেন প্রিয় তারকাকে দেখার সঙ্গে সঙ্গে নিজেদের সুরক্ষার কথাও ভাবা উচিত অনুগামীদের।

আরও পড়ুন: খোলা পিঠের ছবি দিতেই ব্যাপক ট্রোল হতে হলো ঋদ্ধিমা কে, ছাড় পেলেন না শ্বশুর সব্যসাচীও, কটাক্ষ করা হল শ্বশুর সব্যসাচী চক্রবর্তীকেও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment