Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করলে, আমরাও বাঁশঝাড় চিনি, বিজেপি নেতাদের ফের হুঁশিয়ারি উদয়ন গুহর

আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করলে, আমরাও বাঁশঝাড় চিনি, বিজেপি নেতাদের ফের হুঁশিয়ারি উদয়ন গুহর

যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে ভেটাগুড়িতে যে কয়েকজন বিজেপি নেতা আছেন, তাঁরা থাকতে পারবেন না। ফের বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিলেন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

রবিবার ভেটাগুড়িতে এক কর্মিসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উদয়ন গুহ। তিনি আরও বলেন, সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি। এইসব মন্তব্যের পর ফের বিতর্কের মুখে পড়েছেন উদয়ন গুহ।

এর আগেও ত্রিপুরা সফরে অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার ঘটনার পর ফেসবুক পোস্ট করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি পোস্টে লেখেন, ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা কর্মীদের ভাল করে দেখাশোনা করতে হবে। সেইসময় তৃণমূল নেতার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত বা অনির্বাণ গাঙ্গুলি! সম্ভাব্য ৭ নাম নিয়ে আলোচনা

উদয়ন গুহর এইধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি। পুলিশি উদাসীনতার অভিযোগ তুলেছে বিজেপি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal