Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
6 July 2026

উমা ধারাবাহিকে প্রধান চরিত্রের মুখ বদল হবে? শারীরিক অসুস্থতার কারণে ‘উমা’ থেকে সরে দাঁড়াচ্ছেন শিঞ্জিনী চক্রবর্তী, বদলে এবার ‘উমা’ হবেন শ্রুতি দাস! পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

উমা ধারাবাহিকে প্রধান চরিত্রের মুখ বদল হবে? শারীরিক অসুস্থতার কারণে ‘উমা’ থেকে সরে দাঁড়াচ্ছেন শিঞ্জিনী চক্রবর্তী, বদলে এবার ‘উমা’ হবেন শ্রুতি দাস! পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘উমা’। একজন মহিলা ক্রিকেটারের জীবনের সংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছিল এই ধারাবাহিকের পটভূমিকা। তবে এরপর অবশ্য ধারাবাহিকের অনুগামীরা একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন যে ধারাবাহিকের গল্প মহিলা ক্রিকেটারের জীবন কাহিনী থেকে সরে গিয়ে চিরাচরিত কুটকাচালি এবং সাংসারিক ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছে।

তবে তা সত্ত্বেও প্রথম থেকেই এই ধারাবাহিকটি কিন্তু ক্রমাগত ভালো ফলাফল করতে সক্ষম হয়েছিল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধারাবাহিকের অনুগামীরা সম্প্রতি জানতে পেরেছেন শারীরিক অসুস্থতার কারণে নাকি মুখ্য ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী শিঞ্জিনী।

এবং তার পরিবর্তে উমা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাসকে। তবে এখবর কতটা সত্যি তা নিয়ে সংশয় ছিল অনুগামীদের মনে। কারণ সংবাদমাধ্যমের পাশাপাশি এখনো অভিনেত্রীদের কেউই গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

আরও পড়ুন: মা হওয়ার পরও একটুও গ্ল্যামার কমেনি শুভশ্রীর, জানেন কি তাঁর গ্ল্যামার সিক্রেট?

যে কারণে সোশ্যাল মিডিয়ার সরাসরি অভিনেত্রী শ্রুতি দাসকে অনুগামীরা জিজ্ঞাসা করেছিলেন গোটা বিষয়টি নিয়ে। তবে এদিন অভিনেত্রী জানিয়ে দিয়েছেন তিনি মোটেও উমা চরিত্রে কাজ করছেন না। ফলস্বরূপ এই মুহূর্তে অনুগামীরা মনে করছেন গোটা বিষয়টিই হয়তো কারো কল্পনাপ্রসূত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment